ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

চট্টগ্রাম মহানগরীর ‘‘সুজন গ্রুপ’’ নামক কিশোর গ্যাংয়ের প্রধান মোঃ সুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ আনুমানিক ০৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড়স্থ খাজা পেট্রোল পাম্পের সামনে জনাব মোঃ মহিউদ্দিন বাচ্চু’র নির্বাচনী লিপলেট বিতরণ করাকে কেন্দ্র করে ভিকটিমের ভাগিনার সাথে ‘‘সুজন গ্রুপ’’ নামক কিশোর গ্যাংয়ের সদস্যদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ভিকটিমের ভাগিনা ইফতেখার হোসেন (১৮)’কে ‘‘সুজন গ্রুপ’’ এর সদস্যরা চড়-থাপ্পড় মারে। উক্ত ঘটনার খবর পেয়ে ভিকটিম মোঃ আজিজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থালে উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মিমাংসা করে দিয়ে বাসায় চলে যায়। পরবর্তীতে একই তারিখ আনুমানিক ০৩.৫৫ ঘটিকায় ভিকটিম আছরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা হতে বাহির হয়ে খুলশী থানাধীন ওয়াসা মোড়স্থ অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌচ্ছালে মোঃ সুজন এর নেতৃত্বে ৮/১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য ভিকটিমের ভাগিনার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ছুরি, লোহার রড ও লাঠিশোটা নিয়ে ভিকটিমের পথরোধ করে। এসময় সন্ত্রাসী মোঃ সুজন হত্যার উদ্দেশ্যে ভিকটিমের বুকের বাম পাশে, পেটে এবং কোমড়ে দাড়ালো ছুড়ি দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করলে আহত ভিকটিম মোঃ আজিজ উদ্দিন চৌধুরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

উক্ত হামলার ঘটনায় ভিকটিম মোঃ আজিজ উদ্দিন চৌধুরী বাদি হয়ে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-০১, তারিখ ০১ জানুয়ারি ২০২৪ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/৩২৬/ ৩০৭/৫০৬ পেনাল কোড ১৮৬০। মামলা দায়ের হওয়ার পর আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান পলাতক আসামি এবং ‘‘সুজন গ্রুপ’’ নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান মোঃ সুজন চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন কালুর মার কলোনী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ০৬ এপ্রিল ২০২৪ইং তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুজন (২৫), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-লালখান বাজার, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম মহানগরীর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার পলাতক আসামি মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

চট্টগ্রাম মহানগরীর ‘‘সুজন গ্রুপ’’ নামক কিশোর গ্যাংয়ের প্রধান মোঃ সুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আপডেট সময় ০১:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪