ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

চট্টগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ, প্রাথমিকভাবে মনোনীত হলেন ২০১ জন

‘চাকরি নয়, সেবা’ এই প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলায় নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করনে চট্টগ্রাম জেলার পুলশি সুপার জনাব এস. এম শফিউল্লাহ্ বিপিএম, পিপিএম।

পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিং করে চট্টগ্রাম জেলায় সাধারণ ও বিভিন্ন কোটায় মোট ৬৪৯০ জন (নারী ও পুরুষ) চাকুরী প্রার্থী নির্বাচন করে ।

পরবর্তীতে গত ০৮ মার্চ/২৪ ১ম দিনের ইভেন্টে “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরিক্ষায় ২০৩৫ জন, মার্চ/২৪ ২য় দিনের ইভেন্টে Physical Endurance Test (দৌড়, পুশআপ, লং জাম্প এবং হাই জাম্প) পরীক্ষায় ১৬৩৬ জন এবং গত ১১ মার্চ/২৪ ৩য় দিনের ইভেন্টে “দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং” পরীক্ষায় ১৩৪৯ জন প্রার্থী উত্তীর্ণ হন যাদের মধ্যে ১৩৪৬ জন প্রার্থী গত ২৮ মার্চ/২৪ লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেন। সর্বশেষ গত ০৪ এপ্রিল/২৪ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৮৪ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাথমিকভাবে নির্বাচিত হন সর্বমোট ২০১ জন প্রার্থী যার মধ্যে পুরুষ ১৮২ জন এবং নারী ১৯ জন ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব এস. এম শফিউল্লাহ্ বিপিএম, পিপিএম মহোদয় চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), খাগড়াছড়ি ও জনাব থোয়াইঅংপ্রু মার্মা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফেনীসহ চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

চট্টগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ, প্রাথমিকভাবে মনোনীত হলেন ২০১ জন

আপডেট সময় ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪