ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু- সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ স্বজনদের

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে রেণু বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে এ মৃত্যুর পেছনে ডাক্তারের সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ রয়েছে মৃতের স্বজনদের।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম রেণু বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রেণু বেগম তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিন ইউনিয়নের সোনাপুর গ্রামের দিনমজুর রতন মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন।

স্বজনরা জানান, বেশকিছু দিন ধরে রেণু বেগম অসুস্থ ছিলেন। সোমবার সকালে ভুলবশত তিনি ঘরে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে তাকে সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে দুপুরের দিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শিবলী সাদিক আল-ইসলাম রোগী দেখে তাকে ৭টি টেস্ট করাতে বলেন। পরে স্বজনরা এপোলো ডায়াগনস্টিক সেন্টারে সবগুলো টেস্ট করান। টেস্ট ব্যতীত রোগীকে আর কোনো চিকিৎসা দেয়া হয়নি।

স্বজনরা বলছেন, রোগীকে টেস্টের নামে সময়ক্ষেপণ করেন চিকিৎসক। টেস্ট ব্যতীত কোনো চিকিৎসা না দেওয়ায় রেণু বেগমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

এ বিষয়ে ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শিবলী সাদিক আল ইসলাম বলেন, রোগীকে যেকটি টেস্ট দেয়া হয়েছে। প্রতিটি টেস্ট ভালো এসেছে। রোগীর অবস্থাও ভালো ছিল। এর চেয়ে বেশি কিছু বলার নেই।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন- এ ঘটনায় এখনো মৃত রেণু বেগমের স্বজনরা থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু- সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ স্বজনদের

আপডেট সময় ০৩:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪