ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

রংপুরের মিঠাপুকুরে মেসার্স ঘোষ স্টোর ও কারখানায় বিএসটিআইয়ের অভিযানে পাঁচ লক্ষ টাকা জরিমানা

বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর ও মিঠাপুকুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অদ্য ০১.০৪.২০২৪ ইং তারিখে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি মেসার্স ঘোষ স্টোর ও কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালমা করেন।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী কেন্দ্রীয় সর্বজনীন মন্দিরের পাশে অবস্থিত মেসার্স ঘোষ স্টোরের কারখানায় বর্ণফুল, ফুড ভিলেজ, মৌবন, নিউ ঢাকা ব্র্যান্ডের নকল লাচ্ছা সেমাই, এমটি পরাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক, চাকা সরিষার তেল, প্যারাসুট ও কলম্বো সুগন্ধি নারিকেল তেল, নকল মোল্লা সল্ট, বিপিএফ ইশাত ও ফাল্গুনী সুজি, পাচক মরিচ গুঁড়া, পাচক হলুদ গুঁড়া, কোয়ালিটি দধি, হরমো-ডি সঞ্জীবনী রসায়ন আয়ুর্বেদিক ঔষধ, ঝিলিক হর্স ফিলিংস হারবাল অরেঞ্জ ড্রিংকস, পাগলু সিকস এনার্জি ড্রিংকস ইত্যাদি পণ্য অবৈধভাবে উৎপাদন ও বিএসটিআইয়ের মান চিহ্নসহ বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।

উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃ রুহুল আমিন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে দিনাজপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর ও উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর-এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ

০১) মেসার্স প্রত্যাশা এগ্রো ফুডস, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিষ্ঠানের বিস্কুট ও ব্রেড পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন-২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। ০২) মেসার্স শিখা ফুড প্রোডাক্টস, কাজী অফিস রোড, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিষ্ঠানের বিস্কুট পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা ০২টি নিষ্পত্তি করা হয়।

মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর -এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর-এর কর্মকর্তা প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

রংপুরের মিঠাপুকুরে মেসার্স ঘোষ স্টোর ও কারখানায় বিএসটিআইয়ের অভিযানে পাঁচ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ১০:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪