ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

প্রকৌশলীর শাস্তির দাবিতে রাজশাহী চিনিকলে শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী চিনিকলের সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী সামিউল ইসলামের শাস্তির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ এক শ্রমিকের কোয়ার্টারে পানির সমস্যার সমাধানের বিষয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রকৌশলী সামিউল ইসলামের সঙ্গে কথা বলতে যান। এ সময় উত্তেজিত হয়ে সিবিএ নেতা রফিকুলকে রড দিয়ে আঘাত করেন তিনি। শ্রমিকরাও এ সময় তাকে অবরুদ্ধ করে রাখেন।

এ ঘটনায় ওই প্রকৌশলীর কাছে কৈফিয়ত তলব করেছে কর্তৃপক্ষ। সিবিএ সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের কাছেও কৈফিয়ত তলব করা হয়েছে। এ ছাড়া তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল বাশার শ্রমিকদের সঙ্গে পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন।

সোমবার আয়োজিত বিক্ষোভ-সমাবেশে বক্তব্যে সিবিএর সভাপতি মাসুদ রানা বলেন, প্রকৌশলী সামিউল ইসলাম পণ্যসেবা ও বার্ষিক বরাদ্দ খাতের অর্থ সংস্কার এবং মেরামতের নামে লুটপাট করছেন। এমডি আবুল বাশার তার কাছ থেকে সুবিধা নেন বলে সব কিছু জেনেও চুপ থাকেন। সমাবেশে মাসুদ রানা এই প্রকৌশলীকে দ্রুত অবসারণের দাবি জানান। তা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।

জানতে চাইলে চিনিকলের এমডি আবুল বাশার বলেন, আমরা চিনিকলের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছিলাম। সেই প্রতিবেদনের ভিত্তিতে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রকৌশলীসহ তিনজনের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। তারা এখনো জবাব দেননি। সদর দপ্তর থেকেও একটি কমিটি তদন্ত করা হয়েছে। সব কিছু বিবেচনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

প্রকৌশলীর শাস্তির দাবিতে রাজশাহী চিনিকলে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪