ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

ঈদে মহাসড়ক ভোগান্তিমুক্ত রাখতে মহাসড়কে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান শুরু

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অতিরিক্তি যানবাহন চলাচল ও ঘরমুখী মানুষের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে মহাসড়কের উপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ।

এ সময় মহাসড়কের উপর থেকে বাজারের আড়তদারদের পণ্য এবং সড়কের পাশে পার্কিংয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর দু’পাশে অবৈধ দোকানপাট বসছে। ফলে প্রতিদিন মহাসড়কের এই অংশে যানজট লেগেই থাকতো। তাছাড়া বাজারটিকে ঘিরে বিপুল পরিমাণ ময়লা আবর্জনা মহাসড়কের দু’পাশে ফেলা হতো। এতে করে সড়কে চলাচলরত যাত্রীরা ভোগান্তির শিকার হতো।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশ থেকে ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে ঘরমুখি মানুষের চাপ বৃদ্ধি পাবে। ফলে নিমসার বাজার এলাকায় যানজটের ভয়াবহ আকার ধারণ করতে পারে এ আশঙ্কায় শনিবার (৩০ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজার ও আশেপাশের এলাকায় উচ্ছেদ শুরু করেন হাইওয়ে অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলম।

এসময়, ডিআইজি জানান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নে মহাসড়কের উপর ৫৩৯টি অস্থায়ী এবং স্থায়ী অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৩০টি অবৈধ স্থাপনা অপসারণের কাজ চলছে।

আরও জানান, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে কুমিল্লা রিজিয়নের অধীনে ৭৯২ কিলোমিটার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ককে সমান গুরুত্ব দিয়ে টহল কার্যক্রম সাজানো হয়েছে।

এ সময় হাইওয়ে পুলিশের ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার, এস আই আবদুল সালামসহ পুলিশের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

একদিকে এর আগে কুমিল্লার বুড়িচংয়ের কংশনগর এলাকায় মহাসড়কে পাশে অবৈধ স্থাপন উচ্ছেদ করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী

ঈদে মহাসড়ক ভোগান্তিমুক্ত রাখতে মহাসড়কে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান শুরু

আপডেট সময় ০৭:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪