ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিএনপি ক্ষমতায় আসবে : শেখ ফরিদ আহমেদ মানিক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখার ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত দিনের আন্দোলন সংগ্রাম, সংগঠন গতিশীল করার লক্ষ্যে নানা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা শফি উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাষ্টার, মোশাররফ হোসেন, রাশেদা বেগম হীরা, ডাঃ মাঈনুল ইসলাম মানিক, দুলাল মিয়া পাটওয়ারী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, ডাঃ শামিম আহমেদ, আঃ শুক্কুর পাটওয়ারী, খলিলুর রহমান গাজী, শরীফ মোঃ ইউনুছ, দেওয়ান শফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, আমিন উল্ল্যাহ বেপারী, ডি এম শাহজাহান, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, অ্যাড. মনিরা চৌধুরী,তানভীর হুদা, অ্যাড. বাবর বেপারী, মাজহারুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাদল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, ফয়সাল গাজী বাহার, সদস্য মোস্তাক আহমেদ, আলী আহম্মদ সরকার, মিজানুর রহমান, মঞ্জুরুল আলম সেলিম, ভিপি খলিলুর রহমান, হাবিবুর উল্ল্যাহ হাবিব ভেন্ডার, সদস্য মোঃ আলমগীর সরকার।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই উপমহাদেশে সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি ক্ষমতায় আসার জন্য নয়, দেশকে দুর্নীতিমুক্ত করতে ক্ষমতায় আসবে। আমরা এমন একটা পর্যায়ে আছি মামলাও সরকারের রায়ও সরকারের হাতে। তাহলে আমাদের ভাগ্যে কি আছে কিভাবে পরিত্রাণ পেতে পারি। এজন্য সবাইকে এক সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

সভায় সাংগঠনিক রিপোর্ট পাঠ করেন চাঁদপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী।

সভায় বক্তারা বলেন, চাঁদপুর জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনগুলোর প্রান। দলের অগ্রগতির জন্য ঐক্যের প্রয়োজন। নিজেদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই। নেতা-কর্মীরা আজ নির্যাতিত ও নিপীড়িত। ধরপাকড় থাবেই তবুও আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। মেয়াদ উত্তিণ কমিটি, দীর্ঘ বছরের কমিটিগুলো ভেঙ্গে নতুন কমিটি করতে হবে। যোগ্য ও ত্যাগী নেতৃত্ব সৃষ্টি করতে হবে। নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। বিএনপির জন্য বড় সুযোগ আর সাফল্য হাত ছানি দিচ্ছে। শেখ হাসিনা সরকার নিজেদের অন্তঃকোন্দলে আজ নড়বড়ে। বিএনপির বড় সফলতা হলো ড্যামি নির্বাচন জনগন বর্জন করেছে। ঈদের পর কর্মসূচি আসতে পারে সকলকে প্রস্তুত থাকতে হবে। তারন্যের অহংকার তারেক রহমানের নির্দেশে জুলুমবাজ সরকারকে সড়িয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করা হবে বলে আমরা বিশ্বাস করি।
সাধারণ সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিএনপি ক্ষমতায় আসবে : শেখ ফরিদ আহমেদ মানিক।

আপডেট সময় ০৯:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪