ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী

প্রধানমন্ত্রীর নির্দেশে শিলাবৃষ্টি ও ঝড়েক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী সহায়তা দিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী—

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মানবিক নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের কথা শুনে তাৎক্ষনিক প্রশাসন ও দুর্যোগ মন্ত্রণালয়কে কালিয়াকৈরের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশে আজকে ক্ষতিগ্রস্থদের মাঝে কিছু সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের খলিশাজানি ও বোয়ালী ইউনিয়নের গাছবাড়ি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থদের পরিবারের মধ্যে কেউ বাদ পড়তে পারেন বা বেশি ক্ষতি হতে পারে। সে জন্য হতাশা হওয়ার কিছু নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসার দিয়ে তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আগামী সাত দিনের মধ্যে সুষ্ঠ তালিকা প্রনয়ন করবেন। সে অনুযায়ী কম বা বেশি ক্ষতি বিবেচনা করে প্রয়োজন হলে সেসব ক্ষতিগ্রস্থদের মাঝে আরো সহায়তার আশ^াস দেন মন্ত্রী। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ।

পরে শিলাবৃষ্টি ও ঝড়ে দুটি ইউনিয়নে ৭৫৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা হিসেবে ৭৫৫ বান ঢেউটিন ও ২২ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, উপজেলা পরিষদ কর্তৃক প্রতি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা

প্রধানমন্ত্রীর নির্দেশে শিলাবৃষ্টি ও ঝড়েক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী সহায়তা দিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী—

আপডেট সময় ০৮:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪