রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের বুজরুল তাজপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মিরাজুল ইসলাম ওরফে (নাশকতা মেরাজুল) এর বাড়িতে ২৮/৩/২৪খ্রিস্টীয় তারিখে রাত্রী আনুমানিক ১২.৩০ মিনিটের সময় মশার কয়েল দ্বারা নীজ গোয়াল ঘরে আগুন লাগাবোর সূত্রপাতের ঘটনা ঘটে।
সরোজমিনে গিয়ে দেখে যায়,প্রতি দিনের ন্যায় দুই মেয়ে জামাই পরিবারের অন্যান্য সদস্যরা সবাই মিলে নিজ নিজ ঘরে ঘুমাতে যান গরু রাখার গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল লাগিয়ে দিয়ে হঠাৎ গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন মুহূর্তেই জীবন নিয়ে ছোটাছুটি।
স্থানীয় জনগণ আজমাল মন্ডল তিনি দৈনিক মাতৃভূমিকে জানান, গ্রামের লোক সজাগ ছিল পাশে কয়েকটি পুকুর থাকায় পরিবারটি প্রাণী বেঁচে গিয়েছে তবে হাঁস মুরগি কবুতর পুড়ে ছাই হয়েছে একটি গরু ৬০% দগ্ধ হয়েছে পরিবারটি অসহায়।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মেরাজুল ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, হঠাৎ গোয়াল ঘরে আগুন ঘরে দুই মেয়ে জামাই নাতি নাতনি নিয়ে আমরা ঘুমিয়ে ছিলাম আল্লাহ সকলকে রক্ষা করেছেন। কয়েলের সূত্রপাতে এমন আগুন লেগেছে হাঁস-মুরগি কবুতর পুড়ে ছাই হয়েছে একটি গরুও বাঁচা মরা সমান ঘরটিও পুড়ে গিয়েছে।প্রায় আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যকে রক্ষা করেছেন।
শহিদুল ইসলাম উত্তরবঙ্গ আবাসিক প্রতিনিধি। 





















