ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

র‍্যাবের অভিযানে সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারী আটক

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আজ বুধবার ভোর রাতে গোদাগাড়ীর দিয়ারমানিকচক পশ্চিমপাড়ায় এ অভিযান চালায় র‌্যাব।

আটক মাদক কারবারীর নাম রফিকুল ইসলাম (৪২)। তিনি দিয়াড়মানিকচক এলাকার মোফাজুলের ছেলে। তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) গ্রামের মাদক কারবারী রফিকুল ইসলাম তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল নৌকাযোগে পদ্মা নদী পেরিয়ে দিয়ে রফিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে।

এসময় রফিকুল ইসলাম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে মাটির তিন ফিট নিচে পুতে রাখা অবস্থায় ১১০গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও হেরোইন বিক্রির প্রায় ৩০হাজার টাকাও তার বাড়ি থেকে উদ্ধার করে র‌্যাব।

আটককৃত রফিকুল কে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

র‍্যাবের অভিযানে সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারী আটক

আপডেট সময় ০৫:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪