২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার),পিপিএম এর নেতৃত্বে রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সূর্যোদয়ের সাথে সাথে ময়মনসিংহ নগরীর পাটগুদামস্থ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষ্যে সম্মানিত রেঞ্জ ডিআইজি রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ময়মনসিংহ পুলিশ লাইন্সে অবস্থিত “চেতনায় অম্লান” স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স), সৈয়দ আবু সায়েম, পিপিএম-সেবা; পুলিশ সুপার [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত](অপারেশন্স), খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার); পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ফারুক হোসেন; পুলিশ সুপার, ময়মনসিংহ, মাছুম আহমেদ ভূঞা, বিপিএম, পিপিএম; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), মোঃ ফারুক আহমেদ সহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ও জেলা পুলিশ, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 



















