ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিং ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের

দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করতে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সুপারিশ!

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরানুল আরেফিন ইমুকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করতে কেন্দ্রীয় ছাত্রলীগে সুপারিশ করেছে কুমিল্লা জেলা (উত্তর) আওয়ামী লীগ। শুক্রবার উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে নেতাকর্মীরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানান। এরই সাথে ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি পাঠিয়েছেন তারা। একই সাথে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যহতির পর স্থায়ী বহিস্কারের দাবী জানান আওয়ামী লীগ নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রুবেল ও ইমু। এর আগে একই ঘটনায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চান্দিনা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভা শেষে স্বতন্ত্র এমপি জনাব আবুল কালাম আজাদের নির্দেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরান আরিফিন ইমু এবং এমপি’র ফুফাতো ভাই ইসমাইল হোসেন গং এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি’র গাড়ি ভাঙ্গচুর করে এবং গাড়িতে থাকা লোকজনকে মারাত্মক ভাবে আহত করেন। এই অসাংগঠনিক কর্মকান্ডের কারণে ইতি মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদ স্বতন্ত্র এমপি জনাব আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক পদ হতে অব্যহতি দিয়েছেন। এজন্য বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রীকে সভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। দলীয় শৃংখলা রক্ষার্থে সভায় সর্বসম্মতিক্রমে স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদ’কে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে আজীবন বহিষ্কারের সিদান্ত গৃহীত হয় এবং ঘটনায় প্রত্যক্ষভাবে জরিত ছাত্রলীগের উল্লিখিত নেতাদেরকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরারব সুপারিশ করার সিদান্ত গৃহীত।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার জানান, ‘ঐতিহাসিক ৭ই মার্চের প্রোগ্রাম থেকে ফেরার পথে দেবিদ্বারের সাংসদের ইন্ধনে জেলা আওয়ামী লীগ সভাপতির উপর হামলা হয়। এতে তাঁর গাড়িটি ভাঙচুর করা হয় ও নেতাকর্মীদের মারধর করে জখম করা হয়। আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করেছি। আমি মনে করছি, কেন্দ্রীয় ছাত্রলীগ এই ন্যাক্কারজনক ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিবে’।

হামলার শিকার জেলা সভাপতি ম. রুহুল আমিন জানান, ‘আমার উপর হামলার পর দেবিদ্বারের সাংসদ আবুল কালামকে দলীয় পদ থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। হামলায় যুক্ত থাকা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগে সুপারিশ করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করতে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সুপারিশ!

আপডেট সময় ০৭:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪