ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিং ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের

স্বামী চকিদার স্ত্রী মহিলা মেম্বার এই দাপটে অন্যের জমি দখল করে বিল্ডিং নির্মাণ করছেন

স্বামী ওয়ার্ডের চৌকিদার আর স্ত্রী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, সেই ক্ষমতার প্রভাবে এলাকার মানুষ তটস্থ। রাতের আধাঁরে অসহায় নিরীহ প্রতিবেশীর বাগানের জমি দখল করে গাছপালা কেটে পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন তারা।

গত রবিবার (২৪ মার্চ) ভোলা বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নাজিম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল কালাম জানান, বড় মানিকা মৌজার, জেএল নং ১৬, ২৮৪০ দাগের মালিক মৌলভী আলতাফুর রহমান। আলতাফুর রহমান মারা যাওয়ার পর তার ৭ ছেলে ও এক মেয়ে ওয়ারিশ সূত্রে মালিক হয়ে জমি ভোগ দখলে রয়েছেন।
তাদের পার্শ্ববর্তী বাড়ীর মানিকা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের চৌকিদার নাজিম উদ্দিন ও তার স্ত্রী মানিকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ইয়াসমিন ক্ষমতার প্রভাব খাটিয়ে মৃত মৌলভী আলতাফুর রহমানের অসহায় পরিবারের ৪ শতাংশ বাগানের জমি জবর দখল করে রাতের আধারে সুপারি গাছ, নারিকেল গাছ ও আরো বিভিন্ন প্রজাতির অনেকগুলো গাছ কেটে পিলার স্থাপন করে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। ভুক্তভোগী পরিবারের বসত বাড়ি থেকে একটু দূরে হওয়ায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে জমির ওয়ারিশ আবুল কালাম গং উপস্থিত হয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে নাজিমউদ্দিন ও তার স্ত্রী ইয়াসমিন মিথ্যা নারী নির্যাতন ও মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের উপর চড়াও হয়। একজন ইউপি সদস্য এবং ওয়ার্ডের চৌকিদার ক্ষমতার জোরে আইন আদালতের তোয়াক্কা না করে অবৈধভাবে এ অসহায় পরিারের জমিতে বাড়ি ঘর নির্মাণ কাজ করায় হতবাক স্থানীয় বাসিন্দারা। একাধিকবার স্থানীয়ভাবে সালিশে বসলেও নাজিম উদ্দিন সালিশে উপস্থিত না হওয়ায় এসব জমি উদ্ধার করা যায়নি। এ ঘটনায় জমির ওয়ারিশ আবুল কালাম বাদী হয়ে ভোলা বিজ্ঞ আদালতে নাজিম উদ্দিন ও তার স্ত্রী ইয়াসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

প্রতিবেশীরা জানান, নাজিম উদ্দিন চৌকিদার ও তার স্ত্রী মহিলা মেম্বার হওয়ায় কোন অপরাধ করলেও নাকি তাদেরকে ডিসির অনুমতি ছাড়া পুলিশ গ্রেফতার করা অসম্ভব! স্বামী ও স্ত্রী এমন কথা প্রচার করে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। তাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সহজে কেউ মুখ খুলতে চায় না।

এ বিষয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নাজিম উদ্দিন চৌকিদারকে বাসায় পাওয়া যায়নি। তার স্ত্রী মহিলা ইউ’পি সদস্য ইয়াসমিন জানান, তাদের খরিদকৃত জমিতে তারা ঘর নির্মাণ করছেন। তবে জমির কাগজপত্র দেখাতে পারেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

স্বামী চকিদার স্ত্রী মহিলা মেম্বার এই দাপটে অন্যের জমি দখল করে বিল্ডিং নির্মাণ করছেন

আপডেট সময় ০৭:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪