ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার

স্ত্রীর কথায় মামাতো ভাইকে কুপিয়ে জখম!

রাজবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ফুফাতো ভাইয়ের ছ্যানের কোপে সাইফুল শেখ (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল রূপপুর গ্রামের মানিক শেখের ছেলে। তিনি পেশায় একজন মাহেন্দ্রচালক। আর অভিযুক্ত জাহিদ মোল্লা (৩০) একই গ্রামের সোনামদ্দি মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

সাইফুলের বাবা মানিক শেখ জানান, জাহিদ মোল্লা তার আপন ছোটবোন নুরজাহানের ছেলে। তাদের বাড়ি পাশাপাশি। জাহিদের বাড়ির ওপর মুরগির খামার রয়েছে। খামারের গন্ধ সাইফুলের বাড়িতে আসা নিয়ে সোমবার সকাল ১১ টার দিকে সাইফুলের স্ত্রী শিউলী ও জাহিদের স্ত্রী শারমিনের ঝগড়া হয়। এসময় সাইফুল ও জাহিদ দুজনই যার যার কাজে ছিলেন। ঝগড়ার এক পর্যায়ে শিউলী ও শারমিন নিজেদের স্বামীকে ফোন করে বাড়ি আসতে বলেন। খবর পেয়ে সাইফুল ও জাহিদ দুজনই বাড়িতে এসে ঝগড়ায় লিপ্ত হন। এসময় জাহিদ তার ঘর থেকে খেজুর গাছ কাটার বড় ছ্যান এনে সাইফুলের গলায়, হাতে ও পায়ে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়।

অভিযুক্ত জাহিদের মা নুরজাহান বেগম বলেন, আমার ছেলে কাজে ছিল। ঝগড়ার সময় বউ তাকে ফোন করে বাড়িতে এনেছে। বাড়ি এসে রাগের মাথায় ঘর থেকে ছ্যান বের করে সে সাইফুলকে কোপ দিয়েছে।

সাইফুলের সঙ্গে অ্যাম্বুলেন্সে থাকা সুকচাঁদ মোবাইল ফোনে বলেন, আমরা ঢাকার পথে পদ্মাসেতু পার হচ্ছি। সাইফুলের অবস্থা খুব একটা ভালো নয়। সবাই দোয়া করবেন তার জন্য।

খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত জাহিদ ও তার স্ত্রী শারমিন পালিয়েছেন। তবে ঘটনাস্থল থেকে ছ্যানটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

স্ত্রীর কথায় মামাতো ভাইকে কুপিয়ে জখম!

আপডেট সময় ০৮:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪