ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার

স্ত্রীসহ দুর্নীতি মামলার আসামি হলেন সিভিল এভিয়েশনের প্রকৌশলী

অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিভিল এভিয়েশনের সাবেক সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তার স্ত্রী মাসুদা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৪ মার্চ) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আমি আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার সম্পদ অর্জন ও ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মাসুদা ইসলাম ২০১৭ সালের ৫ জানুয়ারি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর-অস্থাবরসহ মোট ১ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৫৯০ টাকায় সম্পদের তথ্য দাখিল করেছেন কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে ১ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ২৬৪ টাকার রেকর্ডপত্র পাওয়া যায়। অর্থাৎ এখানে তিনি ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্যাদি গোপন করেছেন। অন্যদিকে দুদকের অনুসন্ধানে গৃহিণী হওয়া সত্ত্বেও জ্ঞাত আয় বহির্ভূত ৪৯ লাখ ৩৭ হাজার ৭০২ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। যা মূলত স্বামীর অবৈধ আয়ের মাধ্যমে গড়েছেন বলে দুদক মনে করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

স্ত্রীসহ দুর্নীতি মামলার আসামি হলেন সিভিল এভিয়েশনের প্রকৌশলী

আপডেট সময় ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪