ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

সুবর্ণচরে ভূমিদস্যু রানা মেম্বার গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচরে ভূমিদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী মো. জসিম ওরফে রায়হান ওরফে রানা মেম্বারকে (৫০) গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ, ১ টি লোহার তৈরি ধারাল লম্বা দা উদ্ধার করা হয়।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী হারিছ চৌধুরী বাজার সংলগ্ন হাই সাহেবের বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চরজুবিলী ইউনিয়নের চরমহিউদ্দন গ্রামের বাসিন্দা ও একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার।

চরজব্বার থানার ওসি রফিকুল ইসলাম জানান, অস্ত্রধারী সন্ত্রাসী মো. জসিম ওরফে রায়হানের বিরুদ্ধে অস্ত্রবাজি, চাঁদাবাজি, দস্যুতা, দখলদারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে চরজব্বার থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চরজব্বার থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম

সুবর্ণচরে ভূমিদস্যু রানা মেম্বার গ্রেফতার

আপডেট সময় ০২:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪