সেতুবন্ধন’৮৮ এসএসসি ব্যাচের সরাইল উপজেলার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও সাংবাদিক মোঃ শাহাগীর মৃধাকে আহবায়ক, মোঃ আল ইমরানকে যুগ্ম আহবায়ক এবং সরাইলের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এখলাছুর রহমান রিপনকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গতকাল ২২ মার্চ ১১ রমজান সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় সেতু বন্ধন ‘৮৮ এসএসসি ব্যাচ সরাইলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। প্রায় অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। সকলে একত্রিত হয়ে সীমাহীন আবেগ অনুভূতি প্রকাশ করে একেক জন। অতীতের স্মৃতি রোমন্থনে মেতে উঠে সবাই। একে অপরকে বুকে টেনে নিয়ে উচ্ছাস প্রকাশে মেতে উঠে সকলেই। ইফতার শেষে পরবর্তীতে ব্যাপক আকারে একটি পূনর্মিলনী করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ শিরোনাম ::
সেতুবন্ধন’৮৮ সরাইল এসএসসি ব্যাচের আহবায়ক কমিটি গঠন। মোঃ শাহাগীর মৃধা আহবায়ক,এখলাছুর রহমান রিপন সদস্য সচিব।সেতুবন্ধন’৮৮ সরাইল এসএসসি ব্যাচের আহবায়ক কমিটি গঠন। মোঃ শাহাগীর মৃধা আহবায়ক,এখলাছুর রহমান রিপন সদস্য সচিব।
-
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। - আপডেট সময় ০১:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- ৬৯৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























