ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঈদযাত্রায় লক্কর-ঝক্কর বাস চলবে না – হাইওয়ে পুলিশ

  • সুমনসেন
  • আপডেট সময় ০৮:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ৭২৭ বার পড়া হয়েছে

এবার ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক-মহাসড়কে লক্কর-ঝক্কর বাস, পণ্যবাহী গাড়িতে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ধরনের যানবাহন রাস্তায় দেখা মাত্র কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগে ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ার দেন তিনি।

এ সময় ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় নানা উদ্যোগের কথা জানায় হাইওয়ে পুলিশ। এতে অংশ নেয় সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থা। সভায় গুরুত্বপূর্ণ ৫টি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে কোথায়, কেমন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, তা তুলে ধরেন যাত্রী কল্যাণ সংশ্লিষ্টরা।

এদিকে হাইওয়ে পুলিশ বলছে, যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্য যেতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হবে। যাত্রী টানতে পণ্য পরিবহনের কোন গাড়ি ঈদ যাত্রায় চলতে দেওয়া হবে না।

হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘যানবাহনের ছাদে, খোলা ট্রাকে, পিকআপে এ রকম অনিরাপদ যাত্রা করতে পারবেন না। এটা মালিক ও শ্রমিক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ। আপনারা দায়িত্ব নিয়েছেন, নেবেন। আমরাও কিন্তু রাস্তায় আইন প্রয়োগে কঠোর থাকব।’

পুলিশ জানায়, ঈদ যাত্রায় ৩ হাজার হাইওয়ে পুলিশ সদস্য সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করবেন। আর সারা দেশে ১১২টি যানজট প্রবণ এলাকায় তৎপর থাকবে অন্য বাহিনী। এসব এলাকার যানজট নিয়ন্ত্রণে সিসি টিভি পর্যবেক্ষণের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঈদযাত্রায় লক্কর-ঝক্কর বাস চলবে না – হাইওয়ে পুলিশ

আপডেট সময় ০৮:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪