ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জুয়েল ইসলাম ওরফে মাজু হত্যার ঘটনায় গ্রেফতার ৩

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি বকুল মিয়াসহ ৩ জন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার দুপুরে র‌্যাব- ১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ১৮ মার্চ রাতে গঙ্গাচড়া উপজেলার বড়বিল মন্থনা দীঘলপাড়া এলাকায় জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়েল ইসলাম ওরফে মাজু’কে হত্যা করা হয়। দীঘলপাড়া এলাকায় ধৃত ১ নং আসামীর নেতৃত্বে অন্যান্য আসামীরা প্রতিদিনের ন্যায় জুয়ার আসর বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সামাজির পরিবেশ নষ্ট করে। উক্ত সময়ে জুয়েল ইসলাম ওরফে মাজু আসামিদের জুয়া খেলায় বাধা প্রদান করলে তাকে মারধর করে ও হত্যার হুমকি দেয়। পরবর্তীতে মাজু বাজার করার জন্য বড়িবিল মন্থনা বাজারে গেলে আসামীরা তাকে এলোপাথাড়ি ভাবে দেশীয় অস্ত্র লাঠিসোঠা দিয়ে মারতে থাকে। মারামারির একপর্যায়ে জুয়েল ইসলাম মাজু’র শরীর নিথর হয়ে পড়লে আসামীগণ তাকে ফেলে রেখে পালিয়ে চয়ে যায়। তার স্ত্রী লোক মারফত জানতে পেরে স্থানীয় জনগণের সহায়তায় ভ্যানযোগে রংপুর গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে স্ত্রী নিজে বাদী হয়ে আসামীদের রিরুদ্ধে গঙ্গচড়া থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরারাতে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরুম এলাকা হতে হত্যা মামলার ১নং আসামী মোঃ বকুল মিয়া, মোঃ আব্দুল খালেক ও মোঃ আলাল মিয়া নামে ৩ আসামীকে গ্রেফতার করে। আসামীদেরকে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জুয়েল ইসলাম ওরফে মাজু হত্যার ঘটনায় গ্রেফতার ৩

আপডেট সময় ১২:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪