সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট এবং সন্মানী বিতরন করা হয়েছে । আজ বুধবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গায় শহরের একাডেমিমোড়স্হ বহুমুখী মানব কল্যান সংস্হার কার্যালয়ে সার্টিফিকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, পৌর কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ, সাংবাদিক ইসলাম রকিব, খায়রুল ইসলাম, সোহেল সজীব, শামিম রেজা প্রমুখ।
এ সময় অভিব্যক্তি করতে গিয়ে কম্পিউটার প্রশিক্ষণ নেয়া বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, অত্যান্ত সুন্দর পরিবেশে এখানে কম্পিউটার ও ড্রাইভিং শেখানো হয়। আমরা এখান থেকে কম্পিউটার শিখে অনেক অনলাইন ব্যবসা করছি। কেউ চাকুরী করছি।
কম্পিউটার ২ টি ব্যাজে ৬০ জন ও ড্রাইভিং ২টি ব্যাজে ৬০ জন শিক্ষার্থী সার্টিফিকেট লাভ করেন। তারা এ সংস্থা থেকে বিনামূল্যে দুই মাসের প্রশিক্ষণ গ্রহন করেছেন।
“দুস্হ, বিধবা, স্বামী পরিত্যক্ত ও হতদরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধ্যমে আর্থ সামাজিক অবস্হার উন্নয়ন” প্রকল্প বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর এবং বহুমুখী মানব কল্যাণ সংস্থা।
কামরুজ্জামান চাঁদ (চুয়াডাঙ্গা প্রতিনিধি) : 























