ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

টঙ্গীতে বকেয়া বেতন চাওয়ায় মালিকপক্ষ ও পুলিশি হামলার প্রতিবাদ ও কারখানা খোলার দাবিতে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা কলকারখানা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করছেন।

বুধবার সকাল ১০টায় টঙ্গী কলকারখানা অধিদপ্তরের সামনে শ্রমিকদের এ বিক্ষোভ হয়।

গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, সিজন্স কারখানা কর্তৃপক্ষ গতকাল কিছু টাকা পরিশোধ করলেও পুরো টাকা পরিশোধ করতে পারেনি। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিক ও পুলিশের কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে শ্রমিকদের সঙ্গে পুলিশের মারামারির কোনো ঘটনা ঘটেনি।

কারখানা শ্রমিকরা বলেন, গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে ছুটির আগে আমাদের বেতন পরিশোধ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মালিকপক্ষ ও পুলিশ আমাদের পিটিয়ে কারখানা থেকে বের করে দেয়। আমরা বাসায় চলে আসি। আজ সকালে কারখানায় গিয়ে দেখতে পাই কারখানা বন্ধের নোটিশ টাঙানো রয়েছে। পরে আমরা সবাই কলকারখানা অধিদপ্তরের সামনে চলে আসছি। এখনো কলকারখানা অধিদপ্তরের কেউ আমাদের সঙ্গে কথা বলেনি। আমরা কলকারখানা অধিদপ্তরের সামনে অবস্থান করছি।

সিজন্স ড্রেসেস লিমিটেডের ফোন নাম্বারে যোগাযোগ করা হলে কেউ ফোন রিসিভ করেননি। তবে কারখানার সামনে বন্ধের নোটিশে লেখা আছে, গতকাল মঙ্গলবার একদল শ্রমিক কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভাঙচুর করে, পুলিশের গায়ে হাত তোলে। এমন প্রতিকূল অবস্থায় প্রতিষ্ঠান খোলা রাখা সম্ভব না বলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট সময় ০২:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪