ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

টাঙ্গাইলে ৫ ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। লাইনচ্যুত বগি উদ্ধারের ৫ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্থ ব‌গি রেল প্রকল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়। রাত ২টার পর থেকে রেল চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন (বুকিং) রেজাউল করিম ও টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রিয়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্থ ব‌গি ক্রেন দিয়ে ওপরে তুলে লাইনে তোলা হয়। এরপ‌র ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শেষে ঢাকায় যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

টাঙ্গাইলে ৫ ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক

আপডেট সময় ১২:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪