ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পিকআপ-লেগুনার সংঘর্ষ, প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা একই পরিবারের সদস্য।

সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার দরবন্ত বাজারের আগে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মঙ্গলী পাত্র (৫০), সাবিতি পাত্র (৩৫), সুচিতা পাত্র (৩৫) ও ঋতু পাত্র (৮)।

আহতরা হলেন- শ্যামলা পাত্র (৫৫), প্রনতি পাত্র (৩৫)। হতাহতরা একই পরিবারে সদস্য বলে জানায় পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লেগুনায় করে একই পরিবারের কয়েকজন সদস্য পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের ওই এলাকায় লেগুনাটি পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।

ওসি বলেন, এরপর আহত ৬ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় চিকিৎসক শিশুসহ চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার খররে স্থানীয়রা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পিকআপ-লেগুনার সংঘর্ষ, প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

আপডেট সময় ০৩:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪