ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ব্রহ্মপুত্র নদের বালুতে ছয়টি মূল্যবান খনিজ সম্পদের সন্ধান!

ছয়টি মূল্যবান খনিজের সন্ধান মিলেছে ব্রহ্মপুত্র নদের বালুতে। গাইবান্ধা ও কুড়িগ্রামের মাঝ দিয়ে প্রবাহিত এসব খনিজ পদার্থের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম )। মূল্যবান খনিজ পদার্থ গুলো হলো- ইলমিনাইট, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, গারনেট ও কোয়ার্টজ।

গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, প্রতি বর্গ কিলোমিটার এলাকায় প্রাপ্ত এসব খনিজের দাম প্রায় তিন হাজার ৬৩০ কোটি টাকা। আইএমএমএম পরিচালক ও গবেষক ড. মোহাম্মদ নাজিম জামান বলেন, ‘কুড়িগ্রাম ও গাইবান্ধা অংশে ব্রহ্মপুত্র নদের বালিতে ইলমেনাইট, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, গারনেট ও কোয়ার্টজের মতো মূল্যবান ছয়টি খনিজ পাওয়া গেছে। এখানকার বালিতে আরও খনিজ শনাক্তের কাজ চলছে

বিভিন্ন উৎপাদন শিল্পে এ খনিজগুলোর রয়েছে আলাদা ব্যবহার। রপ্তানি হয় সারা বিশ্বব্যাপী। রং, প্লাস্টিক, কসমেটিকস, ওষুধ ইত্যাদি উৎপাদনে ব্যবহৃত হয় রুটাইল। সিরামিক, টাইলস ইত্যাদি শিল্পে ব্যবহৃত হয় জিরকন। তেল-গ্যাস অনুসন্ধানে গভীর কূপ খননে ব্যবহৃত হয় ম্যাগনেটাইট। সিরিজ কাগজ উৎপাদন, লোহাজাতীয় পাইপ পরিস্কার ও বালুতে বিস্ফোরণ ঘটাতে ব্যবহৃত হয় গারনেট।

বর্ষা মৌসুম কমে গেলে ব্রহ্মপুত্র নদে কমতে থাকে পানির প্রবাহ। একসময় যমুনা-ব্রহ্মপুত্রে জেগে ওঠে ধু-ধু বালুচর। শুষ্ক মৌসুমে চর জাগে এই নদের বুকে। গবেষণা বলছে, এই চরের বালুতেই লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ব্রহ্মপুত্র নদের বালুতে ছয়টি মূল্যবান খনিজ সম্পদের সন্ধান!

আপডেট সময় ১১:০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪