ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মাটিবাহী ট্রাকচাপায় শিশুর মৃত্যু, ট্রাকে অগ্নিসংযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে মাটিবাহী ট্রাকচাপায় আফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিকেল ৪ টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

নিহত আফিয়া আক্তার দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার আয়জল বেপারীর মেয়ে।

স্থানীয়রা জানান, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পাশে পদ্মা নদীর চর থেকে দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মাটি ও বালু উত্তোলণ করে বিক্রি করছে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে মাটি ও বালু বিক্রি করছে। ওই মাটিবাহী ট্রাকের চাপায় রোববার বিকেলে আফিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, একটি শিশু ভ্যান থেকে পড়ে গেলে পেছনে থাকা ট্রাকচাপায় শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এর আগে আমি দিনের বেলায় বালু বাহী ট্রাক চলাচল বন্ধ করেছিলাম। তবে আবার যে দিনের বেলায় ট্রাক চলছে আমার জানা ছিলো না।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। তবে দুর্ঘটনাটি মহাসড়কে ঘটেনি, ভেতরের রাস্তায় ঘটেছে। যে কারণে এ বিষয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মাটিবাহী ট্রাকচাপায় শিশুর মৃত্যু, ট্রাকে অগ্নিসংযোগ

আপডেট সময় ১০:৫৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪