ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পেঁয়াজ নিয়ে হাটে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীর কালুখালীতে ভ্যানে করে পেঁয়াজ নিয়ে হাটে যাওয়ার পথে ট্রাকচাপায় হযরত আলী মণ্ডল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ভ্যানচালক বাপ্পি মল্লিক (১৮)।

রোববার (১৭ মার্চ) ভোর ৬ টার দিকে উপজেলার চরচিলোকা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের কাজিয়াল পাড়া গ্রামের মৃত হাসেন মন্ডলের ছেলে ও আহত ভ্যানচালক বাপ্পি মল্লিক স্বর্ণগড়া গ্রামের জহিরুল মল্লিকের ছেলে। বাপ্পিকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভোরে হযরত আলী নিজ বাড়ি থেকে ভ্যানে করে পেঁয়াজ নিয়ে বিক্রি করার জন্য সোনাপুর হাটে যাচ্ছিলেন। পথে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন চরচিলোকা নামক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা (কুষ্টিয়াগামী) সিমেন্টবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী হযরত আলী ঘটনাস্থলে নিহত হন এবং ভ্যানচালক বাপ্পি গুরুতর আহত হন। গুরুতর আহত বাপ্পিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের হযরত আলীর ছেলে নয়ন আলী মন্ডল বলেন, আমার বাবা ভোরে সেহরি খেয়ে নামাজ পড়ে ভ্যানে করে পেঁয়াজ নিয়ে পার্শ্ববর্তী উপজেলার সোনাপুর হাটের উদ্দেশ্যে রওনা হন। পথে কুষ্টিয়াগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, রাজবাড়ীর দিক থেকে আসা কুষ্টিয়াগামী সিমেন্টবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার বিপরীত পাশে এসে ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী হযরত আলী নিহত হন এবং ভ্যানচালক বাপ্পি আহত হন। ভ্যানকে চাপা দিয়ে ট্রাকটিও রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক হেলপার কৌশলে পালিয়ে যায়।

তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পেঁয়াজ নিয়ে হাটে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ১০:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪