ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সরাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুস্ফস্তবক অর্পণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি প্রমূখ।

পরে ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন। সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান প্রমূখ।

শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতির পিতার জীবন দর্শনের উপর আলোচনা সভা, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও হাসপাতাল সমূহে উন্নতমানের খাবার পরিবেশন। এর আগে ১৬ মার্চ সন্ধ্যায় গুরূত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সরাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ০৫:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪