ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৫ নং ওয়ার্ডে আহসান পাটোয়ারীর ব্রিক ফিল্ডের পূর্ব পাশে অভিযান চালিয়ে মিল্টন দে নামের একজনকে ১০৩ পিস অবৈধ ইয়াবা সহ আটক করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।
১৬ মার্চ শনিবার পুলিশ সুপার মাহিদুজ্জামান এর দিক-নির্দেশনা,মো.মোরাদ হোসেন অফিসার ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো.সামিম সরদার, এএসআই মো.আল আমীন এবং সঙ্গীয় ফোর্সসহ জিডি নং -২১৩ মূলে বোরহানউদ্দিন উপজেলার মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য বাহির হইলে উত্তর বাসস্ট্যান্ডে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবা ৫ নং ওয়ার্ডের আহসান পাটোয়ারীর সুরমা ব্রিক ফিল্ডের পূর্ব পাশে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়।
আটক -মিল্টন দে(৪৫) পিতা-জাদব চন্দ্র দে, সাং কুতুবা, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
এএসআই আল আমীন জানান -গোপন সংবাদের ভিত্তি ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি চৌকস টিম সুরমা ব্রিক ফিল্ডের পূর্ব পাশে অভিযান চালিয়ে ১০৩ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ ১ জনকে আটক করে। পরে বোরহানউদ্দিন থানায় আটক মিল্টন দে বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিয়াজ ফরাজি স্টাফ রিপোর্টার 























