ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা পরিষদ কার্যালয়ের সামনে চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র ,আ,ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান ,পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। জেলা প্রশাসনের আয়োজনে ও ড্রিম ফর ডিসএভিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু যখন স্কুলে ছিলেন তখন থেকেই সমাজের দুস্থ ও আসহায় মোনুষের প্রতি তার সহানুভূতি ও ভালবাসা ছিল। সবার অজান্তে তিনি দরিদ্র মানুষের পাশে থেকেছেন । এমনকি নিজের গায়ের চাঁদরটি ও বিলিয়ে দিয়েছেন।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকে তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হবার আহবান জানান।
শাহাগীর মৃধা, ব্রাহ্মণবাড়িয়া। 























