ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে “জীবন গ্রুপ” নামক কিশোর গ্যাং গ্রুপের ০৪ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় দুষ্কৃতিকারী কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন ডিটি রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১৬ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক ১০.১০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে “জীবন গ্রুপ” নামক কিশোর গ্যাং গ্রুপের আসামি ১। মোঃ পারভেজ হোসেন (২৮), পিতা-আব্দুল খালেক, সাং-শিলাইগড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ শাহীন (৩২), পিতা-শওকত আলী, সাং-পশ্চিম মাদারবাড়ী, থানা-সদরঘাট, চট্টগ্রাম মহানগরী, ৩। মোঃ রফিকুল ইসলাম (৩০), পিতা-জয়নাল মিয়া, সাং-এলখাল, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা এবং ৪। মোঃ মিল্লাত (৩২), পিতা-আব্দুল খালেক, সাং-শিলাইগড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি স্টিলের চাপাতি, ০১টি ফোল্ডিং টিপছুরি এবং ০১টি স্টিলের ক্ষুর উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা “জীবন গ্রুপ” নামক কিশোর গ্যাং এর হয়ে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আসামিগণ ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন ডিটি রোড এলাকায় একত্রিত হয়েছিল।

উল্লেখ্য, “জীবন গ্রুপ” নামক এই কিশোর গ্যাং এর সদস্যরা চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় স্থানীয়ভাবে রাস্তায়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজী, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাননাশের হুমকী প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়। এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ পারভেজ হোসেন এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ০৩টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

ডাকাতির প্রস্তুতিকালে “জীবন গ্রুপ” নামক কিশোর গ্যাং গ্রুপের ০৪ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

আপডেট সময় ০২:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪