ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অবন্তিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে আত্মহত্যা করেন।

আজ শনিবার বেলা ৪টার দিকে দ্বিতীয় জানাযা শেষে বাবা কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক জামাল উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে, আজ শনিবার ময়নাতদন্ত শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে অবন্তিকার মরদেহ দুপুর ২টার আগেই বাড়িতে নিয়ে আসা হয়। তাকে ধোয়ানো শেষে দুপুর ৩টার দিকে কুমিল্লা সরকারি কলেজে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা পৌনে ৪টায় কুমিল্লা শহরতলীর শাসনগাছা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজের পূর্বে কাঁদতে কাঁদতে অবন্তিকার ভাই অপূর্ব বলেন, যারা আমার আপুকে টর্চার করে হত্যা করেছে। তাদের বিচার করুন। এভাবে আমার আপুকে তারা টার্চার করলো, কিন্তু শিক্ষক কাছে বিচার চেয়েও ও (অবন্তিকা) বাঁচলো না। এদের সবাইকে ফাঁসি দিতে হবে।

এ সময় অবান্তিকার স্কুল ও কলেজের শিক্ষক, সহপাঠী, স্বজনরা দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করেন।

এদিকে অবান্তিকাকে এক নজর দেখতে কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ তার দ্বিতীয় জানাজায় এসে উপস্থিত হন। গতকাল থেকে তার মৃত্যুতে শোকে মূহ্যমান হয়ে পড়েছে তার গ্রামের বাড়ি কুমিল্লার লোকজন। আত্মীয়-স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কুমিল্লায় নগরীর বাগিচাগাও এলাকা।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যাললে সহকারী প্রক্টর দীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিককে দায়ী করে শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মৃত জামাল উদ্দিন ও তাহমিনা শবনমের মেয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অবন্তিকা

আপডেট সময় ০৮:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪