ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

অধঃপতিত সমাজ ব্যবস্থাকে রুখতে হলে রুহুল আমিন কায়সারের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন

আজ ১৬ মার্চ রোজ শনিবার বেলা ৩ টায় ৭৮/এ পুরানা পল্টন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় অফিসে রুহুল আমীন কায়সারের, ৪৯ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোসাদেক হোসেন স্বপন। আলোচনা করেন হারুনর রশীদ ভূইয়া, মোকাদ্দেম হোসেন, সামছুল আলম জুলফিকার, মোতালেব হোসেন, আশরাফ সরকার, শওকাত হোসেন, বজলুর রহমান বাবলু, এ এ এম ফয়েজ, হারুনুর রশিদ, নুর রহমান জাহাঙ্গীর, আবু সুফিয়ান প্রমুখ।

বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রুহুল আমীন কায়সারের মত সমাজ নিবেদিত মানুষদের আর্দশ অনুসরণ না করা ও তাদের যথার্থ মূল্যায়ন না করার কারণে দেশের রাজনীতিতে দুবৃর্ত্তের অনুপ্রবেশ ঘটেছে।

বক্তারা আরো বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় পুঁজিবাদের সর্বোচ্চ রুপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জনগণের সম্পদ লুট, স্বেচ্ছাচারিতা, একনায়কতান্ত্রীক শাসন ব্যবস্থা কায়েম, মানবতাবিরোধী আইন কানুন ও কার্যকলাপ সবই সাধারণ মানুষের স্বার্থ বিরোধী কাজ । এর বিরুদ্ধে মেহনতি মানুষকে সচেতন ও সংগঠিত হতে হবে। শোষণ—বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বর্তমানে উন্নয়নের নামে জনগণের সম্পদ হরিলুট, বিদেশে সম্পদ পাচার, বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি, ব্যাংক, বীমা ডাকাতি ও ডাকাতিতে সহযোগিতা যা বর্তমান সরকারের মূল নীতি হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে ।

নেতৃবৃন্দ বলেন, মেহনতি মানুষকে শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগঠিত করে অধিকার আদায়ের আন্দোলনে শামিল করতে পারাই হবে রুহুল আমিন কায়সারের মৃত্যুবার্ষিকীর অঙ্গীকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

অধঃপতিত সমাজ ব্যবস্থাকে রুখতে হলে রুহুল আমিন কায়সারের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন

আপডেট সময় ০৩:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪