ঐতিহাসিক খতমে কুরআন মাহফিল কোরআনময় সমাজ বিনির্মাণে যুগান্তকারী দর্শন
-মাননীয় মোর্শেদে আজম
বরকতময় মাহে রমজানে অধিক হারে কোরআন তিলাওয়াত করার জন্যে রাসূলুল্লাহ (দ.) হাদিস শরীফে ইরশাদ করেছেন। কোরআনের আলোয় সমাজকে আলোকিত করার জন্যে হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু প্রবর্তন করেছেন ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল। এ দরবারে জাহেরীভাবে কোরআন তেলওয়াত এর কর্মসূচি রয়েছে আর অভ্যন্তরীন পরিশুদ্ধির জন্য রয়েছে ফয়েজে কোরআনের ব্যবস্থা। কোরআনকে অন্তরে ধারণ করে কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার জন্য হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর দর্শন যুগান্তকারী ভূমিকা পালন করছে।
গতকাল (বৃহস্পতিবার) সকাল ৯টা হতে চট্টগ্রাম নগরীর বায়েজিদস্থ কাগতিয়া দরবার শরীফ কমপ্লেক্সে হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব ও এ দরবারের মহীয়সী রমণী রূহানী আম্মাজান (রাহ.) এর ‘সালানা ওফাত শরীফ’ স্মরণে ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে এসব কথা বলেন।
উল্লেখ্য যে, এ বছর ১৪,৯৮৭টি খতমে কোরআন, ৮১৪টি তাহলিল, ৮৬ টি খতমে ইউনূচ ও ৪৫ টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ।
মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
সুমনসেন চট্টগ্রাম 























