আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সহকারী পরিচালক ও সীতাকুণ্ড উপজেলার প্রধান কার্যালয়ের উদ্যোগে আজ সকাল ১০ ঘটিকার সময় একশত অসহায় গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়ন অস্ত বানুর বাজার এলাকায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় পরিচালক ও সীতাকুন্ড উপজেলার প্রধান কার্যালয় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়, উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় পরিচালক,সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা অসহায় নির্যাতিত মানুষের বন্ধু,সাংবাদিক গিয়াস উদ্দিন,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইট রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সদস্য আবদুল কাদের, খন্দকার শামসুল আলম,ওমর ফারুক,জহুরুল ইসলাম,মানিক মিয়া,জাহাঙ্গীর আলম,সহ আরো অনেকে।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় পরিচালক সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা অসহায় নির্যাতিত মানুষের বন্ধু,সাংবাদিক মোঃ-গিয়াস উদ্দীন বলেন অসহায় মানুষের পাশে আমরা সব সময় ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতেও থাকবো,এ রমজানে আরো অসংখ্য অসহায় গরিব মানুষকে খুঁজে বের করে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
সুমনসেন চট্টগ্রাম 























