ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ভোলায় গাঁজাসহ ৩ পুলিশ গ্রেফতার

ভোলায় ৫ কেজি গাঁজাসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দু’জন কনস্টেবল।

গতকাল (সোমবার ১১ মার্চ) দুপুরে তাদেরকে আটক করা হয়। ঘটনার একদিন পর আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত না করলেও সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলামের বাড়ি বরিশাল থানা এলাকার রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন ২৫ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম মৃত রহিম খান। তিনি ভোলা সদর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে ছিলেন।

অন্য দুই কনস্টেবল হলেন- পটুয়াখালী থানায় কর্মরত মো. ওয়াসিম ও আবু রাহাত। ওয়াসিম বরিশালের উজিরপুর থানা এলাকার গুটিয়া ইউনিয়নের পাথনিয়া কাঠি গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে এবং আবু রাহাত বরিশালের বাবুগঞ্জ থানা এলাকার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের মৃত শামসুল হক হাওলাদারের ছেলে।

সদর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল ঢাকা মেইলকে জানান, সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ঘটনার একদিন পর আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত ৩ পুলিশের কাছে ডিবি পুলিশ ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মর্মে তিনি শুনেছেন। তবে উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ পুলিশের কোনো কর্মকর্তা নিশ্চিত করছেন না। যাঁর কারনে মাদকের পরিমাণ নিয়ে ধ্রমজাল তৈরি হয়েছে।

এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩:৩০ মিনিট) পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ঢাকা মেইলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন না।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশীদ ‘মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেয়া হবে না’ জানিয়ে এই প্রতিবেদকের ফোনের লাইন কেটে দেন।

নাম প্রকাশ না করার শর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা ঢাকা মেইলকে জানান, সোমবার দুপুরে তাদেরকে আটক করার পর বিষয়টি কাউকেই জানানো হয়নি। পুলিশের লোক গাঁজাসহ আটক হয়েছে। এমন সংবাদ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। সেজন্য তাদেরকে গ্রেফতার করার বিষয়টি পুলিশ প্রকাশ করতে চাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ভোলায় গাঁজাসহ ৩ পুলিশ গ্রেফতার

আপডেট সময় ০৮:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪