ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ইভটিজিংকে কেন্দ্র করে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, জীবন শঙ্কায় আরও ২

ভোলার দৌলতখানে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে আসিফ নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও ছয় জন। তাদের মধ্যে গুরুতর আহতাবস্থায় দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার চর খলিফা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসিফ চর খলিফা ইউনিয়নের দিদারউল্যাহ গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি বাংলা বাজার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর উপজেলার কদমতলা এলাকায় এক তরুণীকে ইভটিজিংকে কেন্দ্র করে তার ভাই (তরুনীর ভাই) কবির ও আহাদের সাথে নিহত আসিফের বন্ধু রাসেল ও আমজাদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে রাসেলের পরিবারের লোকজনের সঙ্গে আসিফও ঘটনাস্থলে আসে।

দ্বিতীয় দফায় সংঘর্ষের এক পর্যায়ে কবির ও তার সহযোগিরা আসিফকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও কবির গ্রুপের হামলায় রাসেল, আমজাদ, দুলাল, বাবু ও মিরাজসহ ৬ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দৌলতখান হাসপাতাল ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত জানান, হাসপাতাল আনার আগেই আসিফের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় রাসেল ও দুলালকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় সুস্থ অবস্থায় ঘর থেকে বের হয় আসিফ। পরে এক ঘণ্টার ব্যবধানে হাসপাতালে লাশ হয়ে পড়ে থাকতে দেখেন তারা। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ইভটিজিংকে কেন্দ্র করে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, জীবন শঙ্কায় আরও ২

আপডেট সময় ০৫:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪