ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ভ্যান চালককে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন

একজন ভ্যান চালককে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চক বহরম এলাকায় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, চক বহরম গ্রামের তোফাজ্জল হোসেন একজন গরীব নিরীহ সাধারন দিনমজুর ও ভ্যান চালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জণক্ষম এই ব্যক্তি ভ্যানযোগে ঘাসপাত ও সবজী ফেরি করতেন। এলাকায় কারো সাথে তার কোন শত্রæতা ছিলোনা। কিন্তু চলতি মাসের ২৯ ফেব্রæয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে ভ্যান ভাড়ার উদ্দেশ্যে দূর্বৃত্তরা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গেলে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখুঁজির পর চলতি মার্চ মাসের ১ তারিখ শুক্রবার ৩ ও ৪ নং বাঁধের মাঝে ভ্যান চালক তোফাজ্জলের পোড়া মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের বিচার দাবী করেন মানববন্ধনে আগত এলাকাবাসী।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বাংলাদেশ আওয়ামীলীগ ৬ নং রাণীহাটি ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার পারভেজ, মাওলানা মো. হাবিবুর রহমান, শিক্ষক আব্দুর রহিম, এলাকাবাসী আবুল খায়ের, সেলিম রেজা ও বুলবুল আলীসহ মৃত তোফাজ্জল হোসেনের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

চাঁপাইনবাবগঞ্জ ভ্যান চালককে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন

আপডেট সময় ০৪:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪