ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের বিরোধিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় কলেজ শিক্ষক আটক

আজ ঐতিহাসিক ৭ ই মার্চ। দিবসটি দেশজুড়ে নানান আয়োজনে পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রী কলেজে দিবসটি উদযাপনের সময় আরবী বিষয়ের প্রভাষক মোঃ তৌফিকুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণের বিরোধীতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় তাঁর বিচারের দাবিতে শিক্ষক ছাত্র অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আরবী প্রভাষক মোঃ তৌফিকুল ইসলামকে গ্রেফতার করে।

জামবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,একজন শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি ও তাঁর ৭ ই মার্চের ভাষণ বন্ধ করে চরম অপরাধ করেছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি ।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমার বলেন, জামবাড়িয়া ডিগ্রী কলেজের আরবী শিক্ষক তৌফিকুল ইসলামকে কলেজ থেকে আটক করা হয়েছে।আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি জানতে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) আন্জুমান সুলতানা বলেন,একটি অনাকাঙ্খিত ঘটনার খবর পেয়ে কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছি । কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের বিরোধিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় কলেজ শিক্ষক আটক

আপডেট সময় ০৮:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪