ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

দেশে কতজন সাংবাদিক রয়েছে এই তালিকা প্রয়োজন

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমরা সাংবাদিকদের জন্য ডাটাবেজ তৈরি করছি। দেশে কতজন সাংবাদিক রয়েছে এই তালিকা প্রয়োজন। এক্ষেত্রে কারা সাংবাদিক সেটি প্রথমে তৈরি করতে হবে।
মঙ্গলবার দুপুরে ভোলা সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সেক্ষেত্রে সাংবাদিকদের কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে। আর গ্রাজুয়েশন নেই অথচ সাংবাদিকতা করছেন, এমন যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাকেও সাংবাদিক হিসেবে গ্রহণ করা হবে। এটা হলে সরকারের পক্ষে সাংবাদিকদের জন্য কাজ করতে সুবিধা হবে।
তিনি বলেন, সাংবাদিকদের তালিকা তৈরি করা গেলে দেশে বিরাট বিপ্লব হবে। যদি আইনজীবীদের তালিকা বার কাউন্সিলে পাওয়া যায়, তাহলে সাংবাদিকদের তালিকাও প্রেস কাউন্সিলে পাওয়া যাবে। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা।
বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, এই প্রেস কাউন্সিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন। বঙ্গবন্ধু সাংবাদিকদের শ্রদ্ধা করতেন। তাই সাংবাদিকতার মান বৃদ্ধি করার জন্যই এ প্রেস কাউন্সিল গঠন করা হয়।
এ সময় প্রধান অতিথি দেশের প্রথিতযশা সৎ সাংবাদিকদের জীবনী পড়ার জন্য প্রশিক্ষণে আগত সাংবাদিকদের উৎসাহিত করে বলেন, তাহলে আপনারা সাংবাদিকদের করণীয় সম্পর্কে জানতে পারবেন এবং জনগণ আপনাদের দ্বারা উপকৃত হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো, আসাদুজ্জামান ও জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন। কর্মশালায় জেলার মোট ৩৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

দেশে কতজন সাংবাদিক রয়েছে এই তালিকা প্রয়োজন

আপডেট সময় ০১:০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪