ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

কুমিল্লাকে বদলে দিতে ৯ তারিখ কেন্দ্রে আসুন : কুসিক মেয়র প্রার্থী কায়সার

কুমিল্লাকে বদলে দিতে ৯ মার্চ ভোট দিতে কেন্দ্রে আসুন। নিজাম উদ্দিন কায়সারের ওপর গতবার যেভাবে বিশ্বাস ও আস্থা রেখেছেন এবারেও রাখুন। আপনাদের কুমিল্লাকে বদলে দেবো। নাগরিকদের জন্য সিটি কর্পোরেশনের দরজা সবসময় খোলা থাকবে। আপনাদের সেবকের সঙ্গে দেখা করতে দুঃখ বলতে কোন অনুমতি লাগবে না। আপনাদের সন্তানের কাছে আপনারা সরাসরি যাবেন। দালাল ধরবেন কেন? মঙ্গলবার (৫ মার্চ) সকালের প্রচারণায় বের হয়ে এসব কথা বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন উপ -নির্বাচনের ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এদিন সকালে তিনি নগরীর রাণীর বাজার, ঠাকুরপাড়া, রামমালা, টমছমব্রিজ, সালাউদ্দিন মোড়, সদর হাসপাতাল রোড, মহিলা কলেজ রোড, মনোহরপুর, ভিক্টোরিয়া কলেজ রোড, দেশোয়ালি পট্টি, রাজগঞ্জসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
এসময় তার সঙ্গে গনসংযোগে ছিলেন, বিএনপি নেতা শফিউল আলম রায়হান, বকুল, যুবদল নেতা ইউসুফ, জহির, পিটার, সাজুসহ স্থানীয় কয়েকশো বিএনপি নেতা। এই প্রার্থী সাংবাদিকদের বলেন, যারা ১২ বছর কুমিল্লার মানুষকে লুটেপুটে খেয়েছ, ৪০/৬০ ভাগ করেছে, তারা আবার কুমিল্লার মানুষকে বোকা বানাতে পরিকল্পনা করছে। এই পরিকল্পনা কোন কাজে আসবে না। আপনারা দেখছেন গত দুদিন ধরে মামা ভাগিনা মিলে কি পরিকল্পনা করেছে! তারা দুজনে মিলে আতঙ্ক ছড়াচ্ছে। যেন মিডিয়া তাদের অপকর্ম না ধরে সেগুলো নিয়ে মিডিয়া ব্যস্ত থাকে। আর আতঙ্কিত হয়ে মানুষ যেন ভোট কেন্দ্রে না যায়। এই ফাঁকে তিনি কেন্দ্র দখল করবেন। আমি সোজা কথায় বলে দিচ্ছি। এই নির্বাচন পূর্বের কোন নির্বাচন নয়। এবার বিএনপি আছে নির্বাচনে। আপনাদের ভোটের অধিকার রক্ষায় আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবো আপনারা কেন্দ্রে আসবেন। আর এই গণজোয়ার অব্যাহত রাখবেন। এই প্রার্থী বিকেলে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়া পাড়া মসজিদের পাশে, ৫টায় ২০নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে উঠান বৈঠক, ৬টায় ২৩ নম্বর ওয়ার্ড মণিপুর ঈদগাহ মাঠে ও সন্ধ্যা ৭ টায় ২১ নম্বর ওয়ার্ড ইয়াসিন মার্কেট উঠান বৈঠক করেন। এসময় বিএনপির কয়েকশো নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

কুমিল্লাকে বদলে দিতে ৯ তারিখ কেন্দ্রে আসুন : কুসিক মেয়র প্রার্থী কায়সার

আপডেট সময় ০৬:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪