কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: তাহসীন বাহার সূচী বলেছেন,
নগরপিতা বা নগরমাতা নয়, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নগরকন্যা হয়ে কাজ করতে চাই।
কন্যারা বাবা-মাকে বৃদ্ধ বয়সে যেমনে আগলে রাগে, সেবা যত্ন করে সেভাবেই নগরবাসীর পাশে থেকে সেবা করতে চাই। আমার বাবা তরুন বয়সে, মাত্র ৩১ বছর বয়সে কুমিল্লা পৌর সভায় দায়িত্ব নিয়েছিল।সেসময় থেকে তিনি দরজা খোলা রেখে কুমিল্লার মানুষের কাজ করেছেন। আমি নির্বাচিত হলে বাবার মতোই দরজা খোলা রেখে সাধারন মানুষের কল্যাণে কাজ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন।আমি নির্বাচিত হলে শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করব। কুমিল্লাকে একটি পরিকল্পিত স্মার্ট নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব।
মঙ্গলবার কুমিল্লা মহানগরীর ২১ ও ২২ নং ওয়ার্ডে গণসংযোগকালে বাস প্রতীকের প্রার্থী মানবিক নেত্রী ডা. তাহসীন বাহার সূচী এসব কথা বলেন।
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের একক মেয়র পদপ্রার্থী ডা: তাহসীন বাহার সূচী মঙ্গলবার ( ৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের শাকতলা, রামনগর, হালুয়াপাড়া,আশ্রাফপুর,জাঙ্গালিয়া ও ২২ নং ওয়ার্ডে ঘোষপাড়া ,শ্রীমন্তপুর,হিরাপুর, দৈয়ারা এলাকার বিভিন্ন স্থানে গণ সংযোগ করেন ও পথসভায় বক্তব্য রাখেন। এসময় সাথে ছিলেন ম ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সালেহ আহাম্মদ রাসেল, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা সিটি কর্পোরেশনোর ২২নং ওয়ার্ড এর কাউন্সিলর আজাদ রহমান, মহানগর যুবলীগ নেতা নাজমুল ইসলাম শাওন, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ২২ নং আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক গাজী সাদেক সহ দলীয় নেতা-কর্মীরা।
এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের প্রার্থীকে সর্মথন করে প্রবাসী আওয়ামীলীগ পরিবারের সৌদি আরব, লন্ডন ও ইতালি, সিঙ্গাপুর অন্যান্য দেশ থেকে আগত দুই শতাধিক প্রবাসী মীর মোতালেব লিটন ও আনিসুর রহমানের নেতৃত্বে ১০ টি টিমে ভাগ হয়ে নগরীতে গণসংযোগ ও প্রচারণা চালায়।
এছাড়াও মঙ্গলবার বাস প্রতীকের সমর্থনে কুমিল্লা নগরীতে ১৩ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার, আয়মন বাহার সোনালি সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া মঙ্গলবার নগরীতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলিয়ে ১১০ টি টিম নগরীর ২৭ ওয়ার্ডে বাস প্রতীকের প্রচারণা চালিয়েছেন।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি, কুমিল্লা 























