ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট

আগামীকাল তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে (এডিএফ) এ ঘোষণা দিয়েছেন। সূত্র: হুরিয়াত ডেইলি।

আল-মালিকি বলেছেন, সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট আব্বাস। মন্ত্রী এই সফরকে ‘দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার কার্যকর সম্পর্কের প্রতিফলন’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউরোপীয় দেশগুলোকে উদ্দেশ করে ফোরামে ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিক আরও বলেন, ‘দেশগুলোকে তাদের নিজেদের উদ্যোগ নিতে হবে এবং তাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে শুরু করতে হবে। ‘

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা উল্লেখ করে রিয়াদ আল-মালিকি বলেন, এই অঞ্চলে (গাজায়) ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ‘একমাত্র বৈধ কর্তৃপক্ষ যারা গাজায় কাজ করবে এবং তা অব্যাহত রাখবে। ‘

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও দেশটিতে আব্বাসের সফর নিশ্চিত করেছেন। ফিদান বলেন, এরদোগান ফিলিস্তিনের প্রেসিডেন্টের কাছে গাজার সর্বশেষ পরিস্থিতি এবং যুদ্ধের গতিপথ শুনতে চেয়েছিলেন। ‘

এ বিষয়েই এরদোগান ও আব্বাসের মধ্যে আলোচনা হবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট

আপডেট সময় ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪