ভোলার বোরহানউদ্দিনে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করে ধার্য কৃত মূল্যের চেয়ে বেশী দামে ওষুধ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা করেন।
অনেকের মতে লোক দেখানো অভিযান না দিয়ে বোরহানউদ্দিন উপজেলা যে হারে ডায়াগনস্টিক সেন্টার খুলে বসেছে, এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে, পাচ্ছেনা মানসম্মত সেবা, এই হয়রানি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হলে প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা উচিত বলে মনে করেন।
গত ২ মার্চ শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন জনকল্যাণ ডায়াগনস্টিক সেন্টারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকতা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
এসময় তিনি বলেন, জনকল্যাণ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে সেবা প্রদান করে যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘন জনিত অপরাধ। উক্ত অপরাধে জনকল্যাণ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো: আলী আজমকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ, বোরহানউদ্দিন থানার চৌকস পুলিশ অফিসার এসআই মনজুর হোসেন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন চিকিৎসকবৃন্দ।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 























