ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ছিনতাইয়ের প্রস্তুতিকালে DKB নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান ফজলুল করিম নিলয় ও তার ০৫ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে, যার মধ্যে ফেনী জেলা উল্লেখযোগ্য। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকান্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ফেনী জেলাতে বিভিন্ন নামের কিশোর গ্যাং গ্রুপ কর্তৃক আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, মাদক ব্যাবসা জিরো টলারেন্স এবং এরুপ কর্মকান্ডে লিপ্ত কিশোর গ্যাং সদস্যদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় দৃষ্কৃতিকারী কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী জেলার ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়াটার্স এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, এর একটি আভিযানিক দল গত ০৩ মার্চ ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ০০৫০ ঘটিকায় বর্ণিত এলকায় অভিযান পরিচালনা করে DKB নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান আসামি ১। মোঃ ফজলুল করিম নিলয় (২৩), পিতা- দেলোয়ার হোসেন, সাং-নয়নপুর, থানা-দাগনভূঞা, ২। মোঃ আশরাফুল হাসান সিহাব (২২), পিতা-মৃত নূরুন্নবী, সাং-ছাড়াইত কান্দি, থানা-সোনাগাজী, ৩। আকিব ইমতিয়াজ (২২), পিতা-মুনির উদ্দিন, সাং-বারাহিপুর (ভূইয়া বাড়ি), থানা-ফেনী সদর, ৪। মোঃ সুজন (২০), পিতা-মোঃ খলিল, সাং-পুলিশ কোয়ার্টার, থানা-ফেনী সদর, ৫। আব্দুল হান্নান অমিত (২৩), পিতা-আব্দুল বাতেন, সাং-লক্ষীপুর, থানা- দাগনভূঞা, ৬। মোতালেব হোসেন (২২), পিতা- দেলোয়ার হোসেন, সাং-কালিদহ, থানা-ফেনী সদর, সর্বজেলা- ফেনী’দেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০২টি ধারালো স্টীলের ফোল্ডিং চাকু এবং মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা DKB নামক কিশোর গ্যাং এর হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আসামিগণ ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী পৌরসভা এলাকায় একত্রিত হয়েছিল।

উল্লেখ্য DKB কিশোর গ্যাং নামক এই গ্রুপটি সাধারণত ফেনী রেলস্টেশন, ফেনী শহর এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই কিশোর গ্যাং এর সদস্যরা ফেনী জেলার রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজী, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাননাশের হুমকী প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়। এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত ০১নং আসামি মোঃ ফজলুল করিম নিলয়, ০২নং আসামি আশরাফুল হাসান সিহাব এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী মডেল থানায় ০১টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ছিনতাইয়ের প্রস্তুতিকালে DKB নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান ফজলুল করিম নিলয় ও তার ০৫ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আপডেট সময় ০২:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪