ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ফিলিস্তিনিদের ৩ বাড়িতে হামলা, অন্তত ১৭ জন নিহত

ফিলিস্তিনের দেইর এল-বালাহ এবং জাবালিয়ায় তিনটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ খবর দিয়েছে আনাদোলু।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধ বিমানগুলো মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহের পূর্বে দুটি বাড়িকে লক্ষ্যবস্তু করেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

অপরদিকে ইসরাইলি দখলদার বাহিনী উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পে একটি বাড়িকে বিমান হামলার টার্গেট করে। এতে অন্তত দুইজন নিহত হয়।

বাড়িটিতে ৭০ জন বাস্তুচ্যুত লোককে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এদিকে হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় তাদের হাতে জিম্মিদের মধ্যে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ ইসরাইলি এবং ৩ বিদেশি নাগরিক রয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা উবাইদা।

তবে কোন এলাকায় এই ৭ জিম্মি নিহত হয়েছেন, সে বিষয়ে তিনি কোনো কিছু জানাননি।

আবু উবাইদা বলেছেন, গাজায় গত ৫ মাসে ইসরাইলি বাহিনীর বোমায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন। শুক্রবার নিহতের মধ্য দিয়ে সেই সংখ্যা ৭০ জন ছাড়িয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ফিলিস্তিনিদের ৩ বাড়িতে হামলা, অন্তত ১৭ জন নিহত

আপডেট সময় ০৩:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪