ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গাজায় বিমান থেকে ত্রাণসহায়তা ফেলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাদের আরও বেশি কিছু করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও কিছু করবে।’

শুক্রবার (১ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ১০ বা ১১ মার্চ থেকে এ বছর মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার কথা রয়েছে।

আসন্ন পবিত্র রমজানে গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রশ্ন করেন, মুসলিমদের পবিত্র মাস শুরু হতে চলেছে ১০ বা ১১ মার্চ থেকে, ততক্ষণে আপনি একটি চুক্তি (গাজায় যুদ্ধবিরতি) আশা করছেন কিনা? জবাবে বাইডেন বলেন, আমি তাই আশা করছি। আমরা এখনো এটির জন্য কঠোর পরিশ্রম করছি।’

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ‘রমজানের শুরু থেকে সব সামরিক অভিযান ৪০ দিনের বিরতির বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি এ সময় গাজায় সাহায্যের প্রবাহও বৃদ্ধি পাবে।’

তিনি জানান, সাগরপথে গাজায় ত্রাণসহায়তা পৌঁছে দিতে একটি মেরিটাইম করিডর স্থাপনের বিষয়ে ভাবছে তার দেশ।

অন্যদিকে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বোমা হামলায় তাদের হাতে থাকা জিম্মিদের মধ্যে সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন ইসরাইলি এবং তিনজন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। তবে উপত্যকার কোন এলাকায় এই ৭ জিম্মি নিহত হয়েছেন, তা পরিষ্কার করেননি এই প্রতিরোধ যোদ্ধা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪