ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চান্দিনায় শামীম হোসেন এর ব্যাপক শোডাউন

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় ব্যাপক শোডাউন করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শামীম হোসেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে দিনব্যাপী চান্দিনার বিভিন্ন এলাকায় সহস্রাধিক মটোরসাইকেল নিয়ে শোডাউনে নামেন তিনি। চান্দিনা বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী মো. শামীম হোসেন পৌরসভার হারং গ্রামের মরহুম নূরুল ইসলাম ডিলারের ছেলে।

হাজী শামীম হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও বর্তমানে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা, হারং উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চান্দিনা আল আমিন এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন।

বৃহস্পতিবার হারং উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মটোরসাইকেল শোভা যাত্রাটি বের হয়ে চান্দিনা বাজার, উপজেলা গেইট ঘুরে মহাসড়কের মাধাইয়া হয়ে মহিচাইল, মাইজখার, দোল্লাই নবাবপুর, বরকরই, জোয়াগ হয়ে বিভিন্ন ইউনিয়ন ঘুরে ভোটারদের মাঝে সালাম বিনিময় করেন। এসময় দলীয় সিনিয়র নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে দোয়া প্রার্থনা করেন।

শোডাউনে উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীদের অংশগ্রহণ করেন। বিকেলে র‌্যালিটি চান্দিনা পালকি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

শামীম হোসেন চান্দিনা উপজেলার জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বদাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি আসন্ন চান্দিনা উপজেলা পরিষদ নির্ববাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় উপজেলার দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগ সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষক লীগ সভাপতি মো. মনির খন্দকার, উপজেলা কৃষকলীগ উপদেষ্টা এডভোকেট শাহজাল মিঞা শিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, চান্দিনা উপজেলা যুবলীগ নেতা সাবেক সভাপতি ও চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, চান্দিনা উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো. মাহফুজুর রহমান টিপু, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আবু মুছা জনি, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক এমরান, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মানিক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, জোয়াগ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক গাজী ছোটন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চান্দিনায় শামীম হোসেন এর ব্যাপক শোডাউন

আপডেট সময় ১২:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪