ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরি হওয়া মিটারসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় পরিচালিত পৃথক অভিযানে এসব বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। এ সময় জেলার সদর উপজেলার মহারাজপুর থেকে বিভিন্ন সময় চুরি হওয়া মোট ৭টি বৈদ্যুতিক মিটারের মধ্যে ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। আটক করা হয় এক যুবককে।

আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার বিশ^নাথপুর গ্রামের মানারুল ইসলামের ছেলে হাসান ওরফে বাবু (১৮)।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বুধবার দুপুরে থানা কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ জানান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আমিনুল রসুলের দায়ের করা এজাহারের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সার্বিক সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিম আহম্মেদের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত গভীর রাত বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার বিশ^নাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চুরির মূল হোতা বাবুকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মহদীপুর এলাকা থেকে ১টি, রশিক নগর এলাকা হতে ১টি এবং সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঝিল্লিপাড়া হতে ১টি, মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি এলাকা হতে ১টি, মহারাজপুর মেলার মোড় কোল্ড স্টোরেজের সামনে হতে ১টিসহ চুরি যাওয়া ৭টি মিটারের মধ্যে ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায়, আটক বাবু তার চোর সাথীদের নিয়ে সদর উপজেলার ঝিল্লিপাড়া, চুনাখালী, রসিকনগর, পুকুরটুলি ও মহারাজপুর এলাকার বিভিন্ন বাড়ির বৈদ্যুতিক মিটার চুরি করে কাগজের চিরকুটে মোবাইল নাম্বার (০১৬০৪৩৫৬৩২৩ ও ০১৮২৯৯৫৯৭৬৬) লিখে রেখে যায়। পরবর্তীতে গ্রাহকগণ মোবাইল নাম্বারগুলিতে ফোন দিলে চোরেরা মিটার ফেরতের বিপরীতে নগদ অর্থ দাবী করে মিটার ফেরতের প্রতিশ্রæতি দেয়। তবে এ পর্যন্ত চুরি যাওয়া ৭টি মিটারের সর্বমোট মূল্য ৮৮ হাজার ১ শত ৩৭ টাকা বলে জানান চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আমিনুল রসুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরি হওয়া মিটারসহ যুবক আটক

আপডেট সময় ০৩:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪