ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অমর একুশে বইমেলা উদ্বোধন।

২৭ফেব্রুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি ১৩৬ টাঙ্গাইল- ৭ মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ বেলুন উড়িয়ে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাকিলা বিনতে মতিন, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাপুর, টাঙ্গাইল। আরো উপস্থিত ছিলেন মো: মাসুদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) মির্জাপুর টাঙ্গাইল। মোঃ রেজাউল করিম অফিসার ইনচার্জ মির্জাপুর থানা।আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন স্কুল হতে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনারা বেশি বেশি বই পড়ুন,বই পড়ার কোন বিকল্প নেই। নতুন প্রজন্ম আজ মোবাইলে আসক্ত হয়ে গেছে, এই নেশা হতে ফেরাতে হলে তাদেরকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। বেশি বেশি বই পড়লে বিশ্বের সামনে ওরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। একুশে ফেব্রুয়ারি সম্পর্কে তাদের প্রকৃত ইতিহাস জানাতে হবে। তাদের জানানোর দায়িত্ব আমাদের, আমরা এ দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। সে লক্ষ্যকে সামনে রেখে আজকের এই বইমেলার শুভ উদ্বোধন। আগামী বছর আমরা আরো বড় পরিসরে বইমেলার আয়োজন করব, ইনশাআল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে বই মেলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মেধা ও মনন বিকাশে বই পড়ার বিকল্প নেই, পিতা মাতার দায়িত্ব তাদের বইমেলায় নিয়ে আসা এবং বই উপহার দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানে ওসি রেজাউল করিম নিজে প্রত্যেকটি স্টল হতে একটি করে বই কেনার কথা দেন এবং উপস্থিত সকলের প্রতি বই কেনার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি মেলার প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বই বিক্রি সম্পর্কে খোঁজখবর নেন।

একুশ আজ শুধু একুশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব পরিমণ্ডলে সমাসীন। এটা আমাদের গর্বের বিষয়, আমাদের অহংকারের বিষয়। সালাম, রফিক, জব্বার, বরকতের রক্ত যে বৃথা যায়নি, আজ আমরা বুক ফুলিয়ে গর্ব করে তা বলতে পারি। একুশ আমাদের চেতনা, একুশ আমাদের অহংকার, একুশ মানে মাথা নত না করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অমর একুশে বইমেলা উদ্বোধন।

আপডেট সময় ০৮:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪