লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ উদ্যান পাড়া মসজিদে বায়তুর মামুনে বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ার আমিরাবাদের কৃতি সন্তান, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, ইউনিটি এক্সসরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও শিল্পপতি মোহাম্মদ ফোরকান উল্যাহ চৌধুরী।
প্রধান অতিথি ফোরকান উল্লাহ চৌধুরী বলেন- ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলামের বিধি বিধান মেনে আমাদের সুন্দর ও কল্যাণময় হবে। আসুন আমরা কোরআন হাদিসের আলোকে জীবন-যাপন করি।
মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি শিল্পপতি মোহাম্মদ ফোরকান উল্যাহ চৌধুরীকে সমাজ সেবা ও ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেয সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সুমনসেন চট্টগ্রাম 























